পাবনায় একই জায়গায় বিএনপির দুই পক্ষের ইফতার, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়ন শাখার দুই পক্ষ একই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম গতকাল বুধবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত আতাইকুলা আমেনা খাতুন কলেজ মাঠে ওই আদেশ জারি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিএনপির আর-আতাইকুলা ইউনিয়ন শাখার আহ্বায়ক মোফাজ্জল হোসেন ও যুগ্ম আহ্বায়ক আলমাছ আলী বুধবার আতাইকুলা আমেনা খাতুন কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে উভয় পক্ষ মুখোমুখি হয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ইউএনও শুধু কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করেন।