পাবনায় গুলিবিদ্ধ রফিকুল মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে গতকাল শনিবার রাতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত রফিকুল ইসলাম মারা গেছেন। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রফিকুলের বাড়ি সদর উপজেলার ধর্মগ্রামে।

গতকাল পুষ্পপাড়া বাজারে ওই সন্ত্রাসীরা আওয়ামী লীগের তিন কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। এ সময় আহত হন রফুিকল ও মামুন হোসেন। মামুন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম রফিকুলের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাঁর বয়স ৩৬ বছরের মতো হতে পারে।

এদিকে সন্ত্রাসী এ হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকাল সাড়ে নয়টা থেকে পুষ্পবাজারে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তবে ওই পধে চলাচলকারী গাড়িগুলো বিকল্প পথে চলাচল করছে। ফলে মহাসড়কে কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি।