প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কবিতা হোক হূদয় স্পন্দনের মাধ্যম’—এ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার দিনব্যাপী পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে মহীয়সী সাহিত্য ও পাঠচক্রের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সকাল নয়টায় উৎসব উদ্বোধন করেন ছড়াকার ও শিশুসংগঠক রফিকুল হক দাদুভাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম সাইদুল হক। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি এস কে হাবিবুল্লা। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেনসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কবি-সাহিত্যিকেরা।