পাবনায় রোববার আধাবেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় আগামী রোববার আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির।

গতকাল জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মহানগর শিবিরের ৮৮ নম্বর ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

শিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান একটি শোকসভায় এ হরতালের ঘোষণা দেন।

আজ সকালে নিহত খলিলুরের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার করমচা গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে করমচা গ্রামে একটি শোকসভা হয়। সেখানে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।