পাবনায় শিবিরের ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় ছাত্রশিবিরের ডাকা আধা বেলা হরতাল গতকাল রোববার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। জেলার কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত বুধবার জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মহানগর শিবিরের ৮৮ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে শিবির এ হরতালের ডাক দেয়।