পাবনায় স্কয়ার পরিবারের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার গ্রুপের পাবনা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে গতকাল শুক্রবার ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনা স্টেডিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। এতে স্কয়ার গ্রুপের নবীন-প্রবীণ প্রায় ২১ হাজার সদস্য অংশ নেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে শোভাযাত্রা করে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এরপর জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন ও স্কয়ার গ্রুপের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্কয়ার গ্রুপের পতাকা উত্তোলন করেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, জাতীয় পতাকা উত্তোলন করেন স্কয়ার টয়লেট্রিজ ও ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হয়। মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে খেলা উদ্বোধন করেন স্কয়ার পরিবারের প্রবীণ সদস্য আশরাফ হোসেন।
বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন স্কয়ার টয়লেট্রিজ ও ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার শাহাবুদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক চর্লস পাত্র, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আবাসিক উপদেষ্টা দবির উদ্দীন আহম্মেদ, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হকসহ জেলার সুধীজনেরা।
অনুষ্ঠান উপলক্ষে পুরো স্টেডিয়ামকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়। দিনব্যাপী আয়োজনে মেয়েদের ১০০ মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার, ছেলেদের ২০০ মিটার দৌড়, লং জাম্ফ, গোলক নিক্ষেপ, শিশুদের দৌড়, অঙ্ক দৌড়, কলা দৌড়সহ ৩৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।