পাবনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-বগুড়া মহাসড়কের সরিষার মোড় এলাকায় গত মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ওই গাড়িতে থাকা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরা সামান্য আহত হন।

প্রতিমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে থাকা বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ও সাঁথিয়া থানার ওসি শাহেদ মাহমুদ জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ঢাকা থেকে বেড়ায় নিজ বাড়িতে আসছিলেন। রাত সাড়ে ১২টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের সাঁথিয়া উপজেলার সরিষার মোড় এলাকায় প্রতিমন্ত্রীর বহরের দ্বিতীয় গাড়িটির পেছনের দুই চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়।