পাবনায় ৪ খুনের ঘটনায় ওসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে গত শনিবার সন্ত্রাসীদের গুলিতে চার আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে৷
এদিকে খুনের ঘটনায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তারকৃত দুজন—ইউনুস আলী ও আক্কাস আলীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ৷
পুলিশ সূত্র জানায়, ওসি আকরাম হোসেনকে আতাইকুলা থানা থেকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে৷ তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ লাইন থেকে ফাইজুল ইসলাম নামের অপর এক কর্মকর্তাকে৷ জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘সংকট মোকাবিলায় আমরা একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাকে সেখানে দিয়েছি৷ অন্য কোনো কারণ নেই৷’