পাবনার ইউনিভার্সাল ফুডের জিএমকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ইউনিভার্সাল ফুড লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) অচিন্ত কুমার ঘোষকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি গত বুধবার রাতে সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে জানা গেছে, ইউনিভার্সাল ফুড ‘টেস্টি স্যালাইন’ নামের স্যালাইন উৎপাদন ও বাজারজাত করে। ভোক্তামহলে স্যালাইনটির বেশ সুনাম রয়েছে। কিন্তু কিছু প্রতিষ্ঠান এই স্যালাইনের ট্রেডমার্ক, মোড়কের নকশা এবং রং নকল করে নিম্নমানের স্যালাইন উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এ অভিযোগে দুটি কোম্পানির বিরুদ্ধে আদালত ও থানায় মামলা করে সম্প্রতি ইউনিভার্সাল ফুড কর্তৃপক্ষ। মামলায় সুবিধা করতে না পেরে কোম্পানি দুটির পক্ষের কিছু ব্যক্তি তাঁকে হত্যার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।