পাবনার একমাত্র নারী চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি ১০ বছর সংরক্ষিত নারী সদস্য ছিলেম। ইবার জনগন আমাক ভোট দিয়ে চেয়ারম্যান বানাল। এখন আমার দায়িত্ব অনেক। এখানে নারী ভোটার বেশি। তাদের কথাও ভাবতি হবি।’কথাগুলো বলছিলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সুলতানা জাহান (৪৭)। জেলার ৭২টি ইউনিয়নের মধ্যে তিনি একমাত্র নারী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। এলাকাবাসীর কাছে তিনি ‘বকুল আপা’ নামে পরিচিত।ইউনিয়নের বড় বিশাকোল গ্রামের এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। স্বামী মারা গেছেন সাত বছর আগে। সুলতানা জাহান পাস।