পাবনার চার গুণীকে সমঞ্চাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ, অর্থনীতি, শিল্প ও সমাজসেবা এবং কাব্য সাহিত্যে বিশেষ অবদানের জন্য পাবনার চার গুণীজনকে সমঞ্চাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শুক্রবার বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে পাবনা ফাউন্ডেশনের উদ্যোগে এই সমঞ্চাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

যাঁদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় পরিকল্পনামন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, অর্থনীতিতে অবদান রাখায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জা মো. আজিজুল ইসলাম, শিল্প ও সমাজসেবায় অবদানের জন্য স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী (মরণোত্তর) এবং বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্য কবি অমর আলী।

পাবনা ফাউন্ডেশনের সভাপতি ও পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এয়ারভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, এ বি মির্জা মো. আজিজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেঞ্চদ, সাবেক সাংসদ গোলাম হাসনায়েন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) ও পাবনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ এফ এম আলাউদ্দিন খান।:n: