পাবনার ফরিদপুরে সাড়ে ১০ হাজার লিটার ভেজাল দুধ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে রোববার দুপুুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ লিটার ভেজাল দুধ জব্দ করেছেন। এ সময় ভেজাল দুধ তৈরির অপরাধে ভেজালকারী ব্যক্তিদের কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। অভিযানে এলাকার চারজন বড় ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১০ হাজার ৫০০ লিটার ভেজাল দুধ উদ্ধার করা হয়। আদালত ভেজাল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ী দুলাল ঘোষ, ববিন কুমার ঘোষ, বাবুল কুমার ঘোষ ও মেজর কুমারের কাছ থেকে জরিমানা আদায় করেন। পরে দুধগুলো মাটিতে ঢেলে নষ্ট করা হয়।