পাবনার ফরিদপুরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুরে গতকাল শনিবার বিকেলে একই স্থান ও সময়ে বিএনপির বিবদমান দুই পক্ষ এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডি এম আতিকুর রহমান জানান, বিএনপির নেতা ইলিয়াস আলী গুমের প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের পক্ষ উপজেলা সদর ফুটবল মাঠে বিকেল চারটায় পৃথক সভা ডাকে। একই সময় ও স্থানে উপজেলা আওয়ামী লীগ পাল্টা সভা ডাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়। বিকেল চারটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ফুটবল মাঠ এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।