পাবনার ফরিদপুরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর পৌর মুক্তমুঞ্চে উপজেলা বিএনপির বিবদমান দুটি পক্ষ আজ মঙ্গলবার থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করায় সেখানে ৬৩ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ সকাল আটটা থেকে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবদুল হাকিমের পক্ষ ফরিদপুর পৌর মুক্তমঞ্চে তিন দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করে।