পাবনার সাঁথিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম দক্ষিণ পাড়া গ্রামে গতকাল আবদুল হামিদ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পর গণপিটুনিতে সাদেক আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, বনগ্রাম দক্ষিণ পাড়া গ্রামের আবদুল হামিদের (৬৫) সঙ্গে পাশের রাজাপুর গ্রামের সাদেক আলীর (৩৮) জমিজমা নিয়ে বিরোধ ছিল। গতকাল ভোরে সাদেক ও জানে আলম নামের দুজন তাঁদের লোকজন নিয়ে হামিদের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ও হামিদের পক্ষের লোকজন হামলাকারীদের ধরে পিটুনি দেয়। এতে সাদেক ঘটনাস্থলেই মারা যান। আহত জানে আলমকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।