পাবনার সুজানগরে যুবলীগের কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলা সদরে গত শুক্রবার রাতে আবু বক্কর খান (৩৫) নামের যুবলীগের এক কর্মী খুন হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের হুগলাডাঙ্গী গ্রামে। এ ঘটনায় নিহত আবু বক্করের চাচাতো ভাই বাবুল খান সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাবকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ গতকাল শনিবার মামলার আসামি সান্টু, সন্তোষ ও ওসমানকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সঙ্গে আবদুল ওয়াহাবের বিরোধ চলছে। এর জের ধরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। গত বৃহস্পতিবার রাতে সুজানগর বাজারে চায়ের দোকানে বসা নিয়ে সভাপতি পক্ষের কয়েকজন কর্মী সাধারণ সম্পাদক অংশের কর্মীদের লাঞ্ছিত করেন। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে বাজারের দোকানমালিকেরা মীমাংসা করে দেন। পরদিন শুক্রবার রাতে সভাপতি অংশের কয়েকজন কর্মী সুজানগর বাজারের নন্দিতা হলে সিনেমা দেখতে যান।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশের বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলা সদর বাজার, চর সুজানগর, হুগলাডাঙ্গী ও মথুরাপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের নেতা আবুল কাশেম অভিযোগ করেন, ‘সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাবের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে এ খুনের ঘটনা ঘটিয়েছে। আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার ও শাস্তি চাই।’ অভিযোগ অস্বীকার করে আবদুল ওয়াহাব বলেন, ‘রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এবং মামলা করা হয়েছে।’ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখমনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামে গতকাল সকালে রবিউল ইসলাম (৪০) নামের আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গ্রামবাসী জানান, উল্লা গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কর্মী ফসিয়ার রহমান ও তাঁর ভাই আওয়ামী লীগের আরেক কর্মী শফি উদ্দিন বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব চলছে। গতকাল সকাল সাতটার দিকে শফির পক্ষের রবিউল ইসলাম, মধু মণ্ডল ও লাল্টু জোয়ার্দার মাঠে কাজ করতে যাচ্ছিলেন। পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। মধু ও লাল্টু দৌড়ে পালাতে সক্ষম হলেও সন্ত্রাসীরা রবিউলকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন রবিউলকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।