পাবনার সেই তিন পথে বাস চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা থেকে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর—তিনটি পথে বাস চলাচল গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে বিরোধের জের ধরে ওই তিন পথে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিরোধ মীমাংসায় জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা বাস চলাচল শুরু করেন।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে শ্রমিকদের বিরোধের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি ১২ মার্চ বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা বাস চালু করেছেন।বুধবার সকালে অটোরিকশার চালকেরা এক বাস শ্রমিককে মারধর করেন। ওই দিন দুপুর থেকে শ্রমিকেরা তিনটি পথে বাস চলাচল বন্ধ করে দেন।