পাবনায় অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আতাইকুলা থানার কৈজুরী গ্রামে বুধবার রাতে র্যাব-১২-এর সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি একনলা বন্দুক ও একটি দেশি শাটারগান উদ্ধার করেছে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ওই গ্রামের আজিজুল হকের বাড়ির পাশের আমবাগানে সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে—এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালানো হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।