পাবনায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার হাদল গ্রাম থেকে রোববার রাতে অস্ত্র ও গুলিসহ মো. মানিক খাঁ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, মানিক স্থানীয় চরমপন্থী দল ‘বাহিনী’র সদস্য।ডিবির উপপরিদর্শক ইয়াসিন আরাফাত জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে ওই গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে বিদেশি একটি পিস্তল, একটি গুলি ও একটি ছোরাসহ মানিককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফরিদপুর থানায় তিনটি হত্যা এবং চাটমোহর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।