পাবনায় আ.লীগের নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহরে দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটির নেতারা চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুদ্দিন খবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন।গতকাল সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটির সদস্য সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুদ্দিন খবিরের নেতৃত্বে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি চলছে। অবৈধভাবে নিয়োগবাণিজ্য করে এই চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। উপজেলা চত্বরে শহীদ মিনার মেরামতের নামে এই চক্র প্রায় এক লাখ টাকা তসরুফ করেছে।সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক শামসুজ্জোহা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোজাহার হোসেন উপস্থিত ছিলেন। শামসুদ্দিন খবির তাঁর বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি স্কুলের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর সাখাওয়াত হোসেন তাঁর বোন আনোয়ারা বেগমকে প্রধান শিক্ষক করতে চান। বিষয়টি স্কুল পরিচালনা পরিষদ মেনে না নিলে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। স্কুল পরিচালনা ও শিক্ষক নিয়োগের বিষয়টি দেখার জন্য শিক্ষা কর্মকর্তা ও বোর্ড কর্তৃপক্ষ আছে। এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু উনি যেকোনো মূল্যে নিজের বোনকে প্রধান শিক্ষক করতে চান। তাই দলীয় ভাবমূর্তি নষ্ট করে চাটমোহরে হরতালের মতো কর্মসূচিও পালন করেছেন। এখন দলীয় কাউন্সিল সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করছেন।’