পাবনায় আজ, বগুড়ায় বৃহস্পতিবার হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পাবনা জেলা জামায়াতে ইসলামী।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট।
হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির মামলায় গতকাল সোমবার দুপুরে পাবনায় জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আবু তালেব মণ্ডল ও পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম।