পাবনায় উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক সমিতি আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ইউনিটের সামনে মানববন্ধন করেছে। পরে এই দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে শিক্ষকেরা বলেন, গত ২২ নভেম্বর সর্বশেষ উপাচার্যের মেয়াদ শেষ হয়। প্রায় এক মাস ধরে উপাচার্য না থাকায় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ও কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপাচার্য নিয়োগের দাবিতে গত ২৫ নভেম্বর শিক্ষক সমিতির পক্ষ থেকে রাষ্ট্রপতি ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
২০০৮ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে এখানে ১১টি বিভাগে এক হাজার ৭০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।