পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আরিফপুর হাজিরহাট এলাকায় গত সোমবার রাতে রিপন হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁর বাড়ি ওই মহল্লায়। বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল মঙ্গলবার সকালে শহরে মিছিল করে। পুলিশ ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ১১টার দিকে রিপন হাজির হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় সে চিৎকার করলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, খবর পেয়ে পুলিশ রাতভর ওই এলাকায় অভিযান চালিয়ে ঘাতকদের বিষয়ে কোনো তথ্য পায়নি।নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।