পাবনায় ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর থানাহাজতে মো. হাসান আলী (৩২) নামের এক আসামির মৃত্যুর ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। হাসান আলীর মামা আবদুল মান্নান গত রোববার জেলার আমলি আদালত-২-এ মামলাটি করেন। আদালত এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন ওসি আবু জাফর, উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান ও কনস্টেবল গোলাম মোস্তফা। সূত্র জানায়, একটি শিশুকে অপহরণের অভিযোগে গত ১৪ ফেব্রুয়ারি এলাকাবাসী হাসান আলীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রাতেই থানাহাজতে তিনি মারা যান।এ ঘটনায় গত রোববার মামলা হয়। আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামানিক মামলাটি গ্রহণ করে একজন বিচারিক হাকিমকে ঘটনা তদন্তের দায়িত্ব দেন। ২৮ ফেব্রুয়ারি সাক্ষীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।মামলার আরজিতে বলা হয়, হাসানকে আটকের পর পুলিশের সদস্যরা তাঁর ওপর নির্যাতন চালাতে শুরু করেন। নির্যাতন বন্ধের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন তাঁরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। এতে হাসানের মৃত্যু হয়।এ প্রসঙ্গে পাবনার পুলিশ সুপার জাহাঙ্গির হোসেন মাতুব্বর প্রথম আলোকে জানান, সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।