পাবনায় কাল সকাল-সন্ধ্যা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুর রহমান শিমুল বিশ্বাসের জামিন নামঞ্জুর করার প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে কাল শনিবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম হরতালের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি সভা করে শনিবার জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।