পাবনায় কালবৈশাখীতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বিভিন্ন স্থানে গত শুক্রবার রাতে বয়ে গেছে বছরের প্রথম কালবৈশাখী। ঝড়ে সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত থেকে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, রাত সাড়ে আটটার দিকে শুরু হয়ে ২৫ থেকে ৩০ মিনিট চলে কালবৈশাখীর তাণ্ডব। এতে উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) আবদুল মতিন বলেন, ঝড়ের কারণে আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুর নামক স্থানে মেইন লাইনের দুটি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে ও একটি হেলে পড়েছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। মেরামতের কাজ চলছে।