পাবনায় গৃহবধূ খুন অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে গত বুধবার রাতে হালিমা খাতুন (৩০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। স্বামী জিন্না তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, হালিমার বাবার বাড়ি আটঘরিয়া উপজেলার কাজিরহাট গ্রামে। ২০০৩ সালে হালিমা সদর উপজেলার বলরামপুর গ্রামের জিন্না প্রামাণিককে বিয়ে করেন। চলতি বছরের শুরুর দিকে জিন্না আরেকটি বিয়ে করেন। গত বুধবার দুপুরে তিনি পাবনা শহরের রাঘবপুর মহল্লায় বোনের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় জিন্না সেখানে যান। সন্ধ্যা সাতটার দিকে তিনি হালিমাকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে একটি ইটভাটার পাশে হালিমার লাশ পাওয়া যায়।