পাবনায় চরমপন্থী নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার নুরপুর এলাকা থেকে গত মঙ্গলবার রাতে পুলিশ দুটি গুলি ভরা একটি বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আব্দুল কাদের (৩৬)। তাঁর বাড়ি জেলার ফরিদপুর উপজেলার বাদাল গ্রামে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম এল, লাল পতাকা) ফরিদপুর অঞ্চলের প্রধান বলে পুলিশ দাবি করছে।র্যাবের ভাষ্য মতে, নুরপুর এলাকায় এক ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাবের সদস্যরা ধাওয়া করে তাঁকে ধরে।