পাবনায় চরমপন্থীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আতাইকুলা থানার হরিপুর গ্রামে বৃহস্পতিবার রাতে আক্কাস আলী প্রামানিক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, আক্কাস পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) হরিপুর অঞ্চলের প্রধান ছিলেন।একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে আক্কাস আলী নিজের বাড়ির সামনে রাস্তার ওপর প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় ৮-১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম চৌধুরী গতকাল শুক্রবার জানান, আক্কাস আলী আতাইকুলা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।ওসি আরও জানান, চরমপন্থী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।