পাবনায় চরমপন্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সদর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার আবদুল আজিজ (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজিজ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাড়ি জেলার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে।স্থানীয় লোকজন জানান, খয়েরসুতি স্কুল অ্যান্ড কলেজের পেছনের একটি ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে ছিল। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, আজিজকে তাঁর বাড়ি থেকে গত বুধবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা অপহরণ করে। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।