পাবনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের রাধানগর রথঘর মহল্লায় শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহীনুর রহমানকে (৩০) সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জেলা ছাত্রলীগ শনিবার দুপুরে পাবনা শহরে মিছিল ও সমাবেশ করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে নয়টার দিকে শাহীনুর মোটরসাইকেলযোগে সরকারি এডওয়ার্ড কলেজের কলা ভবন থেকে শহরের দিকে আসছিলেন। রাধানগর রথঘর মহল্লায় একদল সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা ছাত্রলীগ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকে আমরা সন্ত্রাসীদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শিগগির তাঁদের গ্রেপ্তার করা যাবে।