পাবনায় ছানার কারখানা থেকে জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ডেমরাবাজার এলাকায় গত বুধবার সকালে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ছানার কারখানায় অভিযান চালিয়েছেন। তিনটি ছানার কারখানায় নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে ছানা তৈরি করতে দেখা যায়।সিরাজগঞ্জ র্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ শহিদুল্লাহ্ জানান, র্যাবের সহায়তায় পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবিরের নেতৃত্বে আদালত ডেমরা এলাকায় বিভিন্ন ছানা তৈরির কারখানায় অভিযান চালান। পণ্যের মান নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠান বিএসটিআই রাজশাহী বিভাগের সহকারী পরিচালক আলাউদ্দীন হোসাইন এ অভিযানে অংশ নেন।