পাবনায় জঙ্গি সন্দেহে নারীসহ সাতজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সন্দেহে পুলিশ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রাম থেকে এক নারীসহ সাতজনকে আটক করে গতকাল রোববার জেলহাজতে পাঠিয়েছে। আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দহকোলা গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), পিয়ারপুর গ্রামের আরিফুল ইসলাম (২৯) ও তৃপ্তিনগর গ্রামের আবদুল্লাহ আল-মামুন (৩২), ঝিনাইদহের নাতিডাঙ্গা গ্রামের এখলাছুর রহমান (৪৩), কালীশংকর গ্রামের মিলন হোসেন (২৮) ও হরিকুণ্ডু গ্রামের মোছাম্মদ ফাহিমা খাতুন (২৭) এবং মেহেরপুর জেলার গারাডোবা গ্রামের শাকিরুল ইসলাম (৩৫)। সুজানগর থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার জানান, আটক ব্যক্তিরা রাইপুর গ্রামের আরশেদ ও মামুনের বাড়িতে কোরআন শিক্ষা ফাউন্ডেশন নামে একটি সংগঠন তৈরি করে গ্রামের মানুষকে সংগঠিত করছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রামবাসী খবর দিলে শনিবার রাত ১০টার দিকে তাঁদের আটক করা হয়। গতকাল সকালে তাঁদের আদালতের মাধ্যমে ৫৪ ধারায় জেলহাজতে পাঠানো হয়েছে।