পাবনায় জলাবদ্ধতা দুর্ভোগে পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরে ময়লা-আবর্জনায় পানিনিষ্কাশন নালা (ড্রেন) অকেজো হয়ে পড়েছে৷ ফলে দুই দিনের বৃষ্টিতে পৌর এলাকার অধিকাংশ মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী।
পাবনার ঈশ্বরদী আবহাওয়া দপ্তর জানায়, শুক্রবার রাত নয়টা থেকে গতকাল শনিবার সকাল নয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় জেলায় গড়ে ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও দু-এক দিন একইভাবে বৃষ্টিপাত হতে পারে৷
পাবনা পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় প্রায় ৯০ কিলোমিটার নালা রয়েছে। এর মধ্যে গত দুই অর্থবছরে প্রায় ছয় কিলোমিটার নালা নির্মাণ করা হয়েছে। এসব নালা দিয়ে বিভিন্ন মহল্লার পানি ইছামতী নদীতে যাচ্ছে।
পৌর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, পর্যাপ্ত নালা থাকলেও অধিকাংশই ঢাকনাবিহীন। ফলে ময়লা-আবর্জনা জমে পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে। সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী।
গতকাল পৌর এলাকার বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায়, পৌর সদরের মূল অংশে পািন থই থই করছে। নালা, রাস্তা কিছুই দেখা যাচ্ছে না। শহরের ছোট শালগািড়য়া, শালগািড়য়া, রাধানগর, জুগিপাড়া, আটুয়া, ময়নামতি, দিক্ষণ রাঘবপুর, দিলালপুর, শিবরামপুর, মধ্য শহরের পাবনা কলেজ সড়ক, প্রেসক্লাব সড়ক, বড় বাজার সড়ক, সরকারি বালিকা বিদ্যালয় এলাকা, স্কয়ার সড়ক, রূপকথা সড়ক ও শান্তিনগর এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নালার ময়লা-আবর্জনা রাস্তায় ভাসতে দেখা যায়। বেশ কিছু এলাকায় দোকানঘর ও বসতবািড়তে পানি উঠেছে।
দিলালপুর মহল্লার রাইয়ান হক জানান, মহল্লায় অনেক নালা থাকলেও ঠিকমতো পানিনিষ্কাশন হয় না। ফলে যতবার বৃষ্টি নামে, ততবারই জলাবদ্ধতায় আটকে পড়তে হয় মহল্লাবাসীকে। বেশি সমস্যায় পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। হাঁটুপানি ভেঙে তাদের স্কুলে যেতে হয়।
সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র রাকিব হোসেন জানান, তিনি কলেজের পাশে রাধানগর মক্তবপাড়া মহল্লার টিনের ছাউনির একটি একতলা ছাত্রাবাসে থাকেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁদের ঘরে পানি ঢুকেছে। ঘরের মেঝেতে রাখা জিনিসপত্র ও বইখাতা ভিজে গেছে।
শালগাড়িয়া মহল্লার সৈয়দা ফাতেমা জানান, বািড়র সামনে নালা আছে, কিন্তু পানি যায় না। বৃষ্টি হলেই মহল্লার অধিকাংশ বাড়িতে পানি ওঠে। এবারও উঠেছে। এখন পরিবারের সবাই মিলে পানি সরানোর কাজে ব্যস্ত থাকতে হচ্ছে।
পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী তবিবুর রহমান জানান, পৌরসভার পানি নালা দিয়ে ইছামতী নদীতে চলে যায়। বর্তমানে নদীর নাব্যতা কমে নালার মুখ ও নদীর তলদেশ সমান হয়ে আছে। ফলে ঠিকমতো পানিনিষ্কাশন হচ্ছে না। নালাগুলো পরিষ্কার করা হয়েছে। এখন যত দ্রুত নদীতে পানি চলে যাবে তত দ্রুত শহরের জলাবদ্ধতাও কমবে।