পাবনায় জামায়াত শিবিরের নেতাসহ গ্রেপ্তার ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত এই অভিযান চলে।পুলিশের দাবি, ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির মহাসমাবেশ সামনে রেখে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির আলী আছগার, ফরিদপুর ইউনিয়ন জামায়াতের আমির জাহিদ হোসেন, ঈশ্বরদীর দাশুরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি তানভির কবির, একই উপজেলার জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ও চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন জামায়াতের রোকন শফিকুল ইসলাম। এ ছাড়া সদর উপজেলা থেকে সাতজন, আতাইকুলা থেকে দুজন, আটঘরিয়া থেকে একজন ও সাঁথিয়া থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।