উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলামসহ জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন৷
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, মামলাটি হওয়ার পর জহুরুল ইসলামসহ আট আসািম উচ্চ আদালত থেকে জামিন নেন৷ সম্প্রতি তার মেয়াদ শেষ হয়৷ গতকাল দুপুরে ওই আসািমরা পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন৷ বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন জামিন না-মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ মামলার অপর ১৮ আসামি পলাতক রয়েছেন৷ এরা সবাই জামায়াত-শিবিরের কর্মী৷
আটঘরিয়া থানা সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ জহুরুল ইসলাম চেয়ারম্যান পদে বিজয়ী হন৷ এর একদিন পর উপজেলার দেবোত্তর ইউনিয়নের গোরুরী গ্রামে বািড়ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷