পাবনায় ট্রাক খাদে পড়ে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী এলাকায় আজ সোমবার ভোরে ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এ ঘটনায় চালকসহ ট্রাকে থাকা তিনজন মারা যান। তবে তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ও ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।

প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ।