পাবনায় ডাকাতির ঘটনায় একজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলার ভিন্নগ্রামে ডাকাতির সময় গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় অস্ত্র মামলায় দায়ের করা একটি মামলায় মো. রাশেদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান গতকাল সোমবার এ রায় দেন।