পাবনায় তরুণী ও এক ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় গত শনিবার মানসিক ভারসাম্যহীন এক তরুণী (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। একই দিন জেলার ঈশ্বরদীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।বেড়া থানায় দায়ের করা মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার সান্ড্যালপাড়া মহল্লার মানসিক ভারসাম্যহীন ওই তরুণী শনিবার রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁর মায়ের সঙ্গে বাইরে বের হন। একপর্যায়ে তিনি দৌড়ে পৌর এলাকার প্রধান রাস্তায় এসে দাঁড়ান। এ সময় হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ইসমাইল (২৬) নামের নছিমনের এক চালক নছিমন নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তরুণীটিকে দাঁড়িয়ে থাকতে দেখে জোর করে তাঁকে নছিমনে তোলেন। এরপর তরুণীকে জগন্নাথপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিয়ে যান। পরে জগন্নাথপুর গ্রামের সাদ্দাম (১৮), শফিকুল (১৮) ও আক্তার (২০) নামের আরও তিন যুবক যোগ দেন। সেখানে তাঁরা চারজন মিলে তরুণীকে ধর্ষণ করেন।এদিকে, তরুণীকে নছিমনে করে নিয়ে যেতে দেখে তাঁর মাসহ অন্য স্বজনেরা বেড়া থানায় রাতেই ছুটে যান। খবর পেয়ে বেড়া থানার পুলিশের একটি দল তরুণীর স্বজনদের নিয়ে তাঁকে উদ্ধারে রওনা হয়। রাত আড়াইটার দিকে জগন্নাথপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে পুলিশ তাঁকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই নছিমনের চালক ইসমাইল ও পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সাদ্দাম ও শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলী রেজা ফারুক বলেন, পরীক্ষা চলছে। তবে প্রাথমিক পরীক্ষায় তাঁর দেহে আঘাত ও ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে গতকাল সকালে ধর্ষণের সঙ্গে জড়িত অভিযোগে চারজনের নাম উল্লেখ করে বেড়া থানায় মামলা করেছেন।এদিকে, ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হওয়ার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে ছাত্রীটি তার বাবার দোকান শিমুলতলা থেকে বাড়ি ফিরছিল। এ সময় বৃষ্টি হচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় চরমিরকামারী গ্রামের আলো মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২৫) ছাত্রীটিকে অপহরণ করে একটি লিচু বাগানে নিয়ে যান এবং ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ঈশ্বরদী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, সুজন এলাকার একজন চিহ্নিত বখাটে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ওসি আরও জানান, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন। সুজনকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে।