পাবনায় তিন থানার ওসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগে পাবনার সাঁথিয়া, বেড়া ও আতাইকুলা থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট থানার পরিদর্শকদের ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ, বেড়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন ও আতাইকুলা থানার ওসি রেজাউল করিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ তিন ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুললে নির্বাচন কমিশনের নির্দেশে এ আদেশ দেওয়া হয়।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেঞ্চদ প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে তাঁদের প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা পুলিশ লাইনে থাকবেন বলে জানান তিনি।