পাবনায় ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) গাজী রহমান গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন পাবনা শহরের দিলালপুর মহল্লার জামাল উদ্দিন (৩২) ও মুজাহিদ ক্লাব মহল্লার শফি মিয়া (৩০)। তাঁরা শহরের রূপকথা সড়কের একটি আবাসিক হোটেলের কর্মচারী।
মামলায় সরকারপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুস সামাদ খান বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।