পাবনায় নারী চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া এলাকা থেকে গতকাল রোববার বিপ্লবী বই ও লিফলেটসহ মোর্শেদা খাতুন নামের এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোর্শেদা চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সামরিক শাখার সদস্য বলে দাবি করেছে পুলিশ।সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদের ভাষ্যমতে, ১৪ জানুয়ারি সাঁথিয়ার বিল সলঙ্গী এলাকা থেকে চরমপন্থী সদস্য আব্দুল মান্নান ওরফে রিপনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যানুযায়ী আজ (রোববার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ডেমড়া এলাকায় মোর্শেদার বাড়িতে অভিযান চালায়। এ সময় লাল পতাকার আদর্শ ও উদ্দেশ্য সংবলিত কিছু বই ও লিফলেটসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।এসআই রশিদের দাবি, মোর্শেদা দীর্ঘদিন ধরে গোপনে বই ও লিফলেট বিতরণসহ চরমপন্থী দল লাল পতাকার সাংগঠনিক তত্পরতা চালিয়ে আসছিলেন।