পাবনায় নিজ বাড়িতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পৌর এলাকার রাধানগর মজুমদার পাড়ায় নিজ বাড়ি থেকে গতকাল শনিবার বিকেলে পুলিশ রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি তাবলিগ জামাতের সদস্য ছিলেন। তাঁকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রফিকুল ইসলাম বাড়ির চিলেকোঠার একটি ঘরে একাই থাকতেন। তাবলিগ জামাতের সদস্য হওয়ায় মাঝেমধ্যেই তাঁকে বাড়ির বাইরে থাকতে হতো। গত শুক্রবার রাত ১০টার দিকে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি বাড়িতে এসে নিজের ঘরে চলে যান। সকালে তাঁর ঘরটি তালাবদ্ধ দেখা যায়। দুপুরে বাড়ির লোকজনের সন্দেহ হলে তাঁরা জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরে তাঁর লাশ পরে থাকতে দেখেন। খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত্ত) নূরে আলম সিদ্দিকী বলেন, লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় কালো দাগ রয়েছে। কেউ তাঁকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে।