পাবনায় নৌকাডুবি মা ও ২ মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলায় নৌকাডুবিতে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের রামনগর বিলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুইজন নিখোঁজ হয়। মৃত ব্যক্তিরা পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার বাসিন্দা লিবিয়া খাতুন (৩০) ও তাঁর দুই মেয়ে সাউদিয়া পারভিন (৭) ও প্রভা (৬)।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পাবনা শহর থেকে দুই মেয়েকে নিয়ে রামনগর গ্রামে ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন লিবিয়া খাতুন। গতকাল সন্ধ্যায় একটি নৌকাযোগে তিনি মেয়েদের নিয়ে বিলের মধ্যে বেড়াতে যান। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকার আরোহী তিনজন সাঁতরে নিজেদের প্রাণ বাঁচাতে সমর্থ হন।