পাবনায় পদ্মা নদীতে দুই যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রানীনগর গ্রামে পদ্মা নদীতে দুই অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার মুখ ও হাত বাঁধা অবস্থায় নদীতে ভাসমান ওই দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। দু-এক দিন আগে তাঁদের হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশের ধারণা।প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি ও গেঞ্জি পরা ওই দুই যুবকের লাশ একসঙ্গে বাঁধা ছিল। বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বেলা দুইটার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। সদর থানার এসআই আনোয়ার কবির বলেন, নিহত ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।