পাবনায় পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা ভণ্ডুল হওয়ার পর আজ শুক্রবার পাবনায় অনুষ্ঠিত হবে জেলা পরিসংখ্যান বিভাগের পরিসংখ্যান সহকারী পদের নিয়োগ পরীক্ষা। এ পরীক্ষা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন মিয়াজী জানান, নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। জেলার ছয়টি থানা থেকে ছয়জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাবনায় নিয়ে আসা হয়েছে। তাঁদের সঙ্গে একজন করে উপপরিদর্শক (এসআই), একজন করে সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৫ থেকে ২০ জন করে আর্মড পুলিশ দেওয়া হয়েছে।