পাবনায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা
পাবনা

পাবনার দাপুনিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। আহত আটজন। হতাহত ব্যক্তিরা সবাই শ্রমিক। আজ সকাল পৌনে ১০টার দিকে দাপুনিয়া-পাকশী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম রঞ্জু শাহ। আহত ব্যক্তিদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় আহত আসলাম প্রামাণিক বলেন, তাঁরা নাজিরপুর থেকে পাথরবোঝাই ট্রাকে করে দাপুনিয়ার দিকে আসছিলেন। দাপুনিয়ার কাছে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা পাথর তাঁদের গায়ের ওপর পড়লে তাঁরা আহত হন। আহত রঞ্জুতে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।