পাবনায় পিকআপ ভ্যানের চাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার মধুপুর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পাবনা-ঢাকা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রহমান (৬০) ও মহিরুল মোস্তফা (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে আব্দুর রহমান ও মহিরুল মোস্তফা সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পাবনা থেকে ঢাকাগামী একটি লিচুভর্তি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আব্দুল বাকি (২০) মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পাবনার সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।