পাবনায় পিস্তলসহ দুই ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিয়াবাড়ি গ্রাম থেকে পিস্তল ও গুলিসহ দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দুজনই চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।গতকাল সোমবার সকালে কাশিয়াবাড়ি গ্রাম থেকে শাহীন হোসেন ও আসলাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক সরকার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল ছয়টার দিকে বাড়ি থেকে গ্রেপ্তারের সময় একটি বিদেশি পিস্তল ও আটটি গুলি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় ছয়টি করে হত্যা মামলা রয়েছে।