পাবনায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের দেবোত্তর গ্রামে গাছ কাটতে গিয়ে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন উপজেলার বোয়াইলমারী গ্রামের মোহাম্মদ আলী (৫৫) ও মজনু হোসেন (৪০)। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেবোত্তর গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার সম্প্রতি তাঁর বাড়ির পাশের বাগানের বেশ কিছু কাঠ ও ফলের গাছ বিক্রি করেছেন। বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিক গাছগুলো কাটতে বাগানে যান। এ সময় একটি গাছের গোড়া খুঁড়তে গেলে বিকট শব্দে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তাঁরা আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল বলেন, এলাকাটি চরমপন্থী অধ্যুষিত। ধারণা করা হচ্ছে, তাদেরই কেউ বাগানের গাছের নিচে বোমা দুটি পুঁতে রেখেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।